প্রিন্ট এর তারিখ : ০২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ জন ভারতীয় কর্মকর্তা গোপনে বাংলাদেশ ত্যাগ করেছেন।া
দৈনিক গণজাগরণ ||
বাগেরহাট প্রতিনিধি: দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। সম্প্রতি চাউর হয়েছে যে, কেন্দ্রটিতে কর্মরত ৯ জন ভারতীয় কর্মকর্তা গোপনীয়তা বজায় রেখে বাংলাদেশ ত্যাগ করেছেন। বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে পরিচালিত একটি বৃহৎ প্রকল্প। এখানে বড় একটি অংশ জুড়ে ভারতীয় কারিগরি বিশেষজ্ঞ ও কর্মকর্তারা কর্মরত আছেন। সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ৯ জন উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তা তাদের কর্মস্থল ত্যাগ করে নিজ দেশে ফিরে গেছেন।বিভিন্ন গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, কর্মকর্তাদের এই চলে যাওয়ার বিষয়টি একেবারে আকস্মিক বা কোনো অস্থিরতা জনিত নয়। প্রকল্পের রুটিন কাজের অংশ হিসেবে অনেক সময় কর্মকর্তাদের চুক্তি শেষ হওয়া বা বিভাগীয় পরিবর্তনের কারণে যাতায়াত করতে হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে ৯ জন কর্মকর্তার একসাথে চলে যাওয়ার বিষয়টিকে অনেকে ভিন্নভাবে দেখছেন।কর্মকর্তাদের চলে যাওয়ার খবরে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে এবং কারিগরি কোনো জটিলতা দেখা দেয়নি। ভারতীয় কর্মকর্তাদের জায়গায় প্রয়োজনীয় ক্ষেত্রে দেশীয় দক্ষ প্রকৌশলী এবং বিকল্প কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকল বিদেশি কর্মকর্তাদের যাতায়াতের বিষয়ে যথাযথ প্রটোকল অনুসরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক - তপন রায় ,
প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম ,
বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ