প্রিন্ট এর তারিখ : ০২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগে মিলবে নগদ প্রণোদনা - ডক্টর ইউনুস া
দৈনিক গণজাগরণ ||
দেশের অর্থনীতিতে প্রাণসঞ্চার করতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এক যুগান্তকারী উদ্যোগের আভাস পাওয়া গেছে। এখন থেকে প্রবাসীদের সহযোগিতায় বা তাদের মাধ্যমে যদি দেশে বিদেশি বিনিয়োগ আসে, তবে সেই বিনিয়োগের বিপরীতে সরকার বিশেষ নগদ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে। সরকারের উচ্চমহল থেকে আসা এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে আরও উৎসাহিত করা এবং দেশের উন্নয়নে তাদের সরাসরি সম্পৃক্ত করা।দীর্ঘদিন ধরে প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতেন। কিন্তু বর্তমান বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপটে শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর না থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে নজর দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র মতে, যদি কোনো প্রবাসী কোনো বিদেশি বড় প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীকে বাংলাদেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেন এবং সেই বিনিয়োগ সফলভাবে কার্যকর হয়, তবে তাকে নির্দিষ্ট হারে আর্থিক পুরস্কার বা প্রণোদনা প্রদান করা হবে।প্রাথমিকভাবে জানা গেছে, বিনিয়োগের পরিমাণের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট শতাংশ নগদ প্রণোদনা হিসেবে সরাসরি সংশ্লিষ্ট প্রবাসীর অ্যাকাউন্টে বা বন্ড আকারে প্রদান করা হতে পারে। তবে এই সুবিধা পেতে বিনিয়োগের উৎস এবং বৈধতা কঠোরভাবে যাচাই করা হবে। সরকারি বিভিন্ন দফতর ইতোমধ্যে এই প্রক্রিয়ার নীতিমালা প্রণয়নে কাজ শুরু করেছে। সরকারের পক্ষ থেকে বিস্তারিত নীতিমালা ঘোষিত হলে বিনিয়োগের সুনির্দিষ্ট হার এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক - তপন রায় ,
প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম ,
বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ