প্রিন্ট এর তারিখ : ০২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিল্প ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি: আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ গুণীজনকে একুশে পদক প্রদানা
দৈনিক গণজাগরণ ||
জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ১০ জন বিশিষ্ট নাগরিককে এই সম্মানজনক পদকে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবারের একুশে পদক তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছেন প্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চু এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা। বাংলা ব্যান্ড সংগীতকে গণমানুষের কাছে পৌঁছে দিতে আইয়ুব বাচ্চুর অবদান এবং বাংলা চলচ্চিত্রে ববিতার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। মোট পদকপ্রাপ্ত, ১০ জন গুণী ব্যক্তি। সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু এবং অভিনেত্রী ববিতা।একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের একটি স্বর্ণপদক, সম্মাননা সনদ এবং নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদান করা হয়ে থাকে।প্রিয় শিল্পীদের রাষ্ট্রীয় এই সর্বোচ্চ স্বীকৃতির খবরে সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে। বিশেষ করে আইয়ুব বাচ্চুর ভক্তরা দীর্ঘদিন ধরে তাকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার দাবি জানিয়ে আসছিলেন। ববিতার মতো কিংবদন্তি অভিনেত্রীর এই প্রাপ্তিও চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক - তপন রায় ,
প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম ,
বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ