প্রিন্ট এর তারিখ : ০২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের সমর্থনে প্রচারণায় মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধা
দৈনিক গণজাগরণ ||
সম্প্রতি জনমনে এবং রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে শহীদ মীর মুগ্ধর জমজ ভাই মীর স্নিগ্ধকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে প্রচারণা চালাতে দেখা গেছে। এই ঘটনাটি সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নতুন কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ছাত্র-জনতার যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান ঘটেছিল, তাতে মীর মুগ্ধর আত্মত্যাগ একটি মাইলফলক হিসেবে পরিচিত। তার পানি বিতরণের সেই মানবিক দৃশ্য এবং পরবর্তী সময়ে শাহাদাতবরণ সারা দেশের মানুষের আবেগ স্পর্শ করেছিল। এবার সেই মুগ্ধর ভাই মীর স্নিগ্ধকে দেখা গেছে রাজনীতির মাঠে এক সক্রিয় ভূমিকায়।বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, মীর স্নিগ্ধ তারেক রহমানের লিফলেট বিতরণ ও প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। তার এই অংশগ্রহণের ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান তরুণ সমাজ এবং আন্দোলনের চেতনার সাথে সম্পৃক্ত পরিবারগুলো ভবিষ্যতের নতুন রাজনৈতিক ধারার সাথে একাত্মতা প্রকাশ করছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় ধরে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরছেন। সাম্প্রতিক সময়ে তার এই রাষ্ট্র সংস্কারের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য দলের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। মীর স্নিগ্ধর মতো ব্যক্তিরা যখন এই প্রচারণায় যুক্ত হন, তখন তা আন্দোলনের মূল স্পিরিট এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। যারা জুলাই অভ্যুত্থানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা এখন দেশের স্থায়ী শান্তি ও ন্যায়বিচারের লক্ষ্যে একটি বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছেন। মীর স্নিগ্ধর এই উপস্থিতি সেই প্রয়োজনীয়তারই বহিঃপ্রকাশ হতে পারে।
সম্পাদক ও প্রকাশক - তপন রায় ,
প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম ,
বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ