প্রিন্ট এর তারিখ : ০২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে ভোট কেন্দ্রের আশপাশে অস্ত্র বহনে নিষেধাজ্ঞাা
আরমান মিয়া ||
গাজীপুর মহানগরীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্রের আশপাশে অস্ত্র বহনের ওপর কড়াকড়ি আরোপ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পুলিশের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটকেন্দ্র থেকে ৪০০ গজের মধ্যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ধারালো বা ভোঁতা অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞার আওতায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রও অন্তর্ভুক্ত থাকবে, যদি না তা নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে পুলিশ।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন চলাকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং নির্বাচনকালীন সময় সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক - তপন রায় ,
প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম ,
বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ