প্রিন্ট এর তারিখ : ০২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী বিজয়ে মিছিলের বদলে আল্লাহর শুকরিয়া আদায়ের ঘোষণা জামায়াত আমিরেরা
দৈনিক গণজাগরণ ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল বিজয়ী হলে কোনো প্রকার বিজয় মিছিল বা আনন্দ উল্লাস করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘোষণা দিয়েছেন, বিজয়ের সংবাদে রাজপথে স্লোগান বা মিছিল না করে মহান আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে শুকরিয়া আদায় করা হবে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতির মাধ্যমে তিনি দেশবাসীর উদ্দেশে এই বার্তা দেন।জামায়াত আমির তাঁর বক্তব্যে উল্লেখ করেন, নির্বাচনে জয়ী হওয়া মানে ক্ষমতার দম্ভ দেখানো নয়, বরং দেশ ও জাতির সেবা করার গুরুদায়িত্ব কাঁধে নেওয়া। তিনি বলেন, “বিজয়ী হলে আমরা আনন্দ মিছিল করব না। বরং মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব”।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত আমিরের এই বক্তব্য দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে একটি ভিন্নধর্মী ও ইতিবাচক বার্তা বহন করে। সাধারণত নির্বাচনের ফলাফলের পর বিজয় মিছিলের নামে যে জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা থেকে বেরিয়ে আসার জন্য এটি একটি সময়োপযোগী আহ্বান। ডা. শফিকুর রহমান এর আগেও একাধিকবার সহনশীল ও মার্জিত রাজনীতির পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেছেন।দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ও বিনয়ের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক - তপন রায় ,
প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম ,
বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ