প্রিন্ট এর তারিখ : ০২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে ভুয়া খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীরা
দৈনিক গণজাগরণ ||
ফ্যামিলি কার্ড বা পরিবার কার্ড নিয়ে ছড়ানো ভুয়া বা ভিত্তিহীন খবরে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, একটি নির্দিষ্ট মহল ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই সতর্কবার্তা দেন।সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ফ্যামিলি কার্ড বাতিল হওয়া, নতুন করে ফি আদায় বা সুবিধাভোগীদের তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে নানা ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে জনমনে যেন কোনো উদ্বেগ বা বিভ্রান্তি তৈরি না হয়, সেটি নিশ্চিত করতেই গণমাধ্যমের সামনে কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী।তিনি সাংবাদিকদের বলেন, "ফ্যামিলি কার্ডের ভুয়া খবর দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি চেষ্টা চলছে। আমরা জনগণকে অনুরোধ করব, তারা যেন যাচাই ছাড়া কোনো তথ্যে কান না দেন।"দেশের দরিদ্র ও নিম্ন-আয়ের মানুষদের জন্য ফ্যামিলি কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ ভর্তুকি মূল্যে বা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ পেয়ে থাকেন। সরকার নিশ্চিত করেছে যে, প্রকৃত সুবিধাভোগীদের কাছে এই কার্ডের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমে কোনো ধরনের পরিবর্তন বা ফি নির্ধারণ করা হলে তা সরাসরি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা খবর রটাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর নজরদারি রাখছে। জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন শুধুমাত্র সরকারি দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য অথবা নির্ভরযোগ্য গণমাধ্যমের সংবাদের ওপর আস্থা রাখেন। ভিত্তিহীন কোনো খবর শুনে আতঙ্কিত না হয়ে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক - তপন রায় ,
প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম ,
বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ