বলিউডের চিরতরুণ তারকা অনিল কাপুর। রুপালি পর্দায় তার দাপুটে উপস্থিতি দর্শকদের মুগ্ধ করলেও, বাস্তব জীবনে তিনি একেবারেই সাধারণ একজন মানুষ। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও তারকাখ্যাতি নিয়ে বেশ কিছু মজার ও চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। জানিয়েছেন, বাড়ির ভেতরে তার কোনো 'সুপারস্টার' তকমা চলে না। এমনকি বাইরে যাওয়ার সময় স্ত্রীর কাছ থেকেই হাতখরচের টাকা চেয়ে নেন তিনি।
সম্প্রতি আসন্ন সিনেমা 'সুবেদার'-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের দাম্পত্য জীবনের এই মিষ্টি দিকটি তুলে ধরেন অনিল কাপুর।
পারিবারিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, "আজ যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম, স্ত্রী সুনিতা জানতে চাইল কোথায় যাচ্ছি। আমি আজকের ইভেন্টের কথা বললাম। আমার কাজ নিয়ে পরিবারের সবাই সব খবর রাখে, কিন্তু সেখানে স্টারডমের কোনো জায়গা নেই।"
বলিউডের এই মেগাস্টার হাসতে হাসতে আরও যোগ করেন, "আমরা অন্য দশটা পরিবারের মতোই একেবারে সাধারণ। বাড়িতে অনিল কাপুর সুপারস্টার—এই তকমা চলে না। আজও আমি শুটিং বা বাইরে কোথাও যাওয়ার সময় স্ত্রীর কাছ থেকে ১০–১৫ হাজার টাকা চেয়ে নিই। এটাই আমাদের যাপিত জীবন।"
দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে সুনিতা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন পার করছেন অনিল কাপুর। ক্যারিয়ারের শুরু থেকেই স্ত্রী সুনিতাকে নিজের সবচেয়ে বড় শক্তির জায়গা বলে মানেন তিনি। সংসারের যাবতীয় বিষয় থেকে শুরু করে অভিনেতার আর্থিক দিকটিও নিপুণ হাতে সামলান সুনিতা।
নিজের নতুন সিনেমা 'সুবেদার' নিয়েও অনুষ্ঠানে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন অনিল কাপুর। সিনেমাটিকে নিজের জীবনের খুব বিশেষ একটি কাজ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এখানে 'অর্জুন মৌর্য' নামক একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই চরিত্রটি ফুটিয়ে তোলা তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ ছিল। সিনেমায় বন্ধুত্বের গল্প এবং স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপড়েন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা তাকে এই কাজের প্রতি প্রবলভাবে আকৃষ্ট করেছে।
পর্দায় অ্যাকশন কিংবা রোমান্স—যাই থাকুক না কেন, পর্দার বাইরে অনিল কাপুর যে একজন আদর্শ ও সাদাসিধে স্বামী, তার এই কথাগুলো যেন তারই প্রমাণ দেয়।

সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন