বাংলাদেশ    শনিবার, ১৩ জুন ২০২৬
দৈনিক গণজাগরণ

টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই ৫টি চিঠি দিয়েছিল ইউনিসেফ

দেশে হামের প্রাদুর্ভাব এবং রুটিন টিকা সংকটের কারণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটি জানিয়েছে, হামের টিকার সম্ভাব্য সংকট এবং এর মারাত্মক পরিণতি সম্পর্কে অন্তর্বর্তী সরকারকে অনেক আগেই সতর্ক করা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই বিষয়ে অন্তত ৫টি আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করে বিপদের পূর্বাভাস দিয়েছিল ইউনিসেফ।

বুধবার (২০ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফ কার্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম’ শীর্ষক এক বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রুটিন টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটলে দেশে হাম সংক্রমণের ঝুঁকি মারাত্মক আকার ধারণ করতে পারে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের বারবার সতর্ক করা হয়েছিল। ইউনিসেফের পক্ষ থেকে অন্তত ১০টি বৈঠকে সরাসরি উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ৫ থেকে ৬টি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

সংস্থাটি জানায়, এই টিকা সংকটের পেছনে অর্থ বা তহবিলের কোনো অভাব ছিল না। মূলত ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা এবং সময়মতো সিদ্ধান্ত নিতে না পারার কারণেই টিকার এই ঘাটতি তৈরি হয়।

সময়মতো টিকা সংগ্রহ করতে না পারায় দেশে হামের রুটিন টিকাদান কর্মসূচি দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়। এর ফলে অসংখ্য শিশু টিকা থেকে বঞ্চিত হয়, যা পরবর্তীতে দেশজুড়ে হামের বড় ধরনের প্রাদুর্ভাবের সৃষ্টি করে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু এবং প্রতিরোধযোগ্য এই রোগে প্রাণহানির ঘটনাগুলোকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছে ইউনিসেফ।

টিকার অভাবে দেশে এ বছর হাম পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটলেও, বর্তমানে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে রানা ফ্লাওয়ার্স জানান, এরই মধ্যে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের দিকে এগোচ্ছে।

ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত সংকট এড়াতে এবং শিশুদের জীবন সুরক্ষায় টিকা সংগ্রহ ও মজুতের বিষয়ে সরকারকে আরও দূরদর্শী, দ্রুত ও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। নিয়মিত নজরদারি এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে দেশের টিকাদান কর্মসূচিকে পুনরায় শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হয় এই সংবাদ সম্মেলনে।

আপনার মতামত লিখুন

দৈনিক গণজাগরণ

শনিবার, ১৩ জুন ২০২৬

টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই ৫টি চিঠি দিয়েছিল ইউনিসেফ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- তপন রায় তপু , প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম , বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ