দৈনিক গণজাগরণ

উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ড: সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাময়িক ব্যাহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্র ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে ভানুগাছ এবং শমশেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী পূর্ব কালিপুর গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে হঠাৎ মবিল (তেল) লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে আসেন। তবে সময়মতো ট্রেনটি থামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। মাঝপথে ট্রেনটি আটকা পড়ায় সিলেটগামী কয়েকশ যাত্রী সকাল থেকেই সাময়িক দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করার জন্য সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, বিকল্প ইঞ্জিনটি পৌঁছানোর পর খুব দ্রুতই উদ্ধারকাজ শেষ করে সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং এ ঘটনায় ট্রেনের সূচিতে খুব বড় ধরনের কোনো বিপর্যয় ঘটবে না বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক গণজাগরণ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ড: সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাময়িক ব্যাহত

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্র ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে ভানুগাছ এবং শমশেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী পূর্ব কালিপুর গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে হঠাৎ মবিল (তেল) লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে আসেন। তবে সময়মতো ট্রেনটি থামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। মাঝপথে ট্রেনটি আটকা পড়ায় সিলেটগামী কয়েকশ যাত্রী সকাল থেকেই সাময়িক দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করার জন্য সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, বিকল্প ইঞ্জিনটি পৌঁছানোর পর খুব দ্রুতই উদ্ধারকাজ শেষ করে সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং এ ঘটনায় ট্রেনের সূচিতে খুব বড় ধরনের কোনো বিপর্যয় ঘটবে না বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দৈনিক গণজাগরণ

সম্পাদক ও প্রকাশক- তপন রায় , প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম , বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ