নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীদের কবলে পড়েছেন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। আজ সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের শিকার ওই পুলিশ কর্মকর্তার নাম লুৎফর রহমান। ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার জানান, "লুৎফর রহমান তাঁর ডিউটি চলাকালে শৌচাগার ব্যবহারের প্রয়োজনে টিমের অন্য সদস্যদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ সময় তাঁর সাথে নিজস্ব মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে এবং তাঁর সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে দ্রুত পালিয়ে যায়।"
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিতাইগঞ্জ এলাকার ওই অংশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং দুটি সরকারি হাসপাতাল থাকলেও জায়গাটি বরাবরই ছিনতাইপ্রবণ। প্রায়ই ভোরবেলা বা রাতের অন্ধকারে সাধারণ পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন। তবে এবার খোদ পুলিশের অস্ত্র লুটের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এই ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং খোয়া যাওয়া সরকারি অস্ত্রটি উদ্ধারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন